Terms of service
-
অনলাইনে অর্ডার প্লেস করতে – নাম, কমপ্লিট অ্যাড্রেস (ঢাকার বাইরে হলে জেলা, থানা,এরিয়া দিতে হবে), কন্টাক্ট নাম্বার আর অর্ডারকৃত প্রোডক্টের সাইজ দিয়ে কনফার্ম করুন।
(প্রদত্ত নাম্বার টি অবশ্যই চালু রাখুন )
- প্রোডাক্টের কালার, সাইজ, ডিটেইলস দেখে অর্ডার করবেন।
- যদি আপনার সিলেক্টেড ড্রেসটি এভেলেভেইল থাকে তাহলে আমরা ৭২ ঘন্টার (৩ কার্য দিবস) মধ্যে আপনাকে ফোন করে আপনার সাথে কথা বলে অর্ডার কন্ফার্ম করবো।
- আমাদের কোনো বুকিং / রিটার্ন / রিফান্ড / এক্সচেঞ্জ সিস্টেম নেই, তাই নেয়ার সময় অনুগ্রহপূর্বক ড্রেস গুলো ভালো ভাবে দেখে নিবেন, প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা থাকলে ডেলিভারি ম্যানকে জানাবেন। ডেলিভারি ম্যান আপনার বাসা / অফিস / ডেলিভারি ঠিকানা থেকে বের হয়ে যাওয়ার পর আপনার কোনো অভিযোগ গ্রহনযোগ্য হবে না।
- ৭২ ঘন্টার মধ্যে আমাদের পেজ থেকে ফোন না পেলে প্লিজ ভেবে নিবেন যে ড্রেস গুলো আমাদের স্টক এ শেষ হয়ে গিয়েছে।
- আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই। প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই আপনার পূর্ববর্তী কুরিয়ার রেকর্ড চেক করা হয়, আপনার রেকর্ড খারাপ হলে অথবা আপনার নামে কমপ্লেইন থাকলে আপনার অর্ডার কনফার্ম করা হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ এডভান্স করে নিজ থেকে অর্ডার কনফার্ম করতে হবে।
-
পছন্দ হচ্ছে না এই কারনে রিটার্ন করলে ডেলিভারি ফি দিয়ে রিটার্ন করে দিতে হবে। ব্যক্তিগত সমস্যার কারণে প্রোডাক্ট রিসিভ না করলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন। কেউ ডেলিভারি চার্জ ছাড়া রিটার্ন করলে, পরবর্তীতে তার কোন অর্ডার নেওয়া হবে না এবং কুরিয়ার প্যানেল এ তার নাম এ কমপ্লেইন রেকর্ড থাকবে যা বাংলাদেশের যে কোন পেইজ/ ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখতে পারবে।
-
প্রোডাক্ট বুকিং হওয়ার পর অবশ্যই কুরিয়ার থেকে মেসেজ পাবেন। সেখানে ডেলিভারি সংক্রান্ত সকল তথ্য এবং ডেলিভারি ম্যান এর আপডেট পেয়ে যাবেন। ডেলিভারি পার্টনার আমাদের নিজস্ব নয়। পাঠাও/ স্টিডফাস্ট কুরিয়ার এর মাধ্যমে আপনার ডেলিভারিটি সম্পন্ন করা হয়। তাই অবশ্যই প্রোডাক্ট বুকিং এর পর ডেলিভারি কোম্পানি থেকে যোগাযোগ করা হলে, তাদের সাথে কো-অপারেট করবেন। ডেলিভারি কোম্পানির এজেন্ট আপনার বাসার মেইন গেইট পর্যন্ত এসে আপনাকে ডেলিভারি দিয়ে যাবে। ডেলিভারি ম্যান এর কাছে সাইকেল এবং অন্যান্য মার্চেন্ট দের অনেক মূল্যবান প্রোডাক্ট থাকে, তাই ডেলিভারি ম্যান না চাইলে বিল্ডিং এর উপর গিয়ে প্রোডাক্ট দিয়ে আসতে হবে এই ধরনের প্রেসার দেওয়া যাবে না।
কুরিয়ার এবং ডেলিভারি ম্যান সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যায় অবশ্যই আমাদের জানাবেন, আমরা সমাধান করে দিবো। -
ছবিতে আলোর প্রভাব/আপনার মোবাইলের ডিসপ্লে সেটিংসের কারনে রঙের তারতম্য হতে পারে।
ধন্যবাদ।